গোর্খা জনমুক্তি মোর্চার 'আসল' পতাকা এবার ব্যবহার করবে বিমল গুরুং শিবির
দি নিউজ লায়নঃ গোর্খা জনমুক্তি মোর্চার 'আসল' পতাকা এবার ব্যবহার করবে বিমল গুরুং শিবির। বৃহস্পতিবার একথা জানিয়েছেন মোর্চা নেতা বিমল গুরুং। এদিন তিনি জানান 2007 থেকে মোর্চার যে দলীয় পতাকা ব্যবহার হয়ে আসছে সেই পতাকাই তাঁরা ব্যবহার করবেন। গোর্খা জনমুক্তি মোর্চার যেকোনো রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচিতে এই পতাকা ব্যবহার করা হবে। একমাত্র নির্বাচনের সময়ে দলীয় প্রচারে তাঁর ছবি সম্বলিত পতাকা কর্মী-সমর্থকরা ব্যবহার করবেন।
প্রসঙ্গত, 2014 থেকে গুরুং শিবিরের নেতারা বিমল গুরুংয়ের ছবি সম্বলিত হলুদ সাদা সবুজ পতাকা ব্যবহার করতেন। পাহাড়ে ওই সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এই ধরনের পতাকা । 2017 পর থেকে গুরুঙ শিবিরের নেতারা এই পতাকা পাকাপাকিভাবে ব্যবহার করে আসছিলেন। এবার তার পরিবর্তন হলো। এ প্রসঙ্গে গুরুঙ আরও জানান, পতাকা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছিল।
সাধারণ মানুষের মধ্যেও কিছুটা সমস্যার তৈরি হয়।তাই 2007 থেকে গোর্খা জনমুক্তি মোর্চার যে আসল বা সাবেকি দলীয় পতাকা রয়েছে, যার রং হলুদ সাদা এবং সবুজ। মাঝে উদীয়মান সূর্য, পাহাড় এবং কুকরির ছবি রয়েছে সেই পতাকাই তারা সমস্ত রকম দলীয় কর্মসূচিতে ব্যবহার করবেন। এমনকি দলীয় কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িতে এই পতাকা লাগানো হবে।

Post a Comment